ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টাঙ্গুয়ার হাওরে পর্যটক নৌকায় ভয়াবহ আগুন!

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।


তবে নৌকার আশপাশে আগুনের তীব্রতা এতো বেশি যে কাছে যাওয়া যাচ্ছে না। তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ 

ads
ads
ads

Our Facebook Page

↑